সর্বশেষ

সারাদেশ

নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর সদর আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী আজ তার ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

'শাসক নয়, সেবক হতে চাই' এই প্রতিপাদ্য নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন তিনি।

সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় দলের নির্বাচনী অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইশতেহার পাঠ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান ও সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

ঘোষিত ইশতেহারে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাত, কর্মসংস্থান, শিল্প কারখানা স্থাপন, গ্যাস সংযোগ, তরুণদের প্রশিক্ষণ, নারী উন্নয়ন, নদী সংরক্ষণ, খাল খনন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক উদ্যোগের উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইউনুস আলী বলেন, তিনি শাসক নয়, জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এমপি নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন