সর্বশেষ

জাতীয়বরিশালে ২০ বছর পর তারেক রহমান, বেলস পার্কে বিএনপির জনসভা শুরু
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশউন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর সদর ও নলডাঙ্গা-০২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে নারী-পুরুষ সমান অংশীদার এবং নারীদের সম্মান ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ইসলাম ধর্মে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মা-বোনদের সম্মান ও অধিকার নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন। অথচ সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যে নারীদের স্বাধীনতা ও অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি অভিযোগ করে বলেন, “ক্ষমতায় গেলে জামায়াত নারীদের ঘর থেকে বের হতে দেবে না—এমন আশঙ্কায় দেশের নারী সমাজ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।” বিএনপি নারীর সমান অধিকার ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।

এ সময় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন