সর্বশেষ

জাতীয়বরিশালে ২০ বছর পর তারেক রহমান, বেলস পার্কে বিএনপির জনসভা শুরু
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশউন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
রাজনীতি

নারী সমাজের বিরুদ্ধ শক্তিকে নিষিদ্ধের দাবি মোমিন মেহেদীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিবির-জামায়াত নারী সমাজের শত্রু শক্তি হিসেবে বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ এবং এখন প্রায় তিন কোটি কর্মজীবী নারীকে ‘পতিতা’ আখ্যা দিয়ে তারা নারীদের প্রতি অবমাননাকর মনোভাবের পরিচয় দিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী বলেন, রাজনীতির নামে প্রতারণা ও বিভ্রান্তি সৃষ্টি করাই জামায়াত-শিবিরের পুরনো কৌশল। অতীতে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ব্যবহার করেছে, আর বর্তমানে ইউনূস সরকারের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে এই গোষ্ঠী লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল। সেই ধারাবাহিকতায় এখনো তারা নারী বিদ্বেষী ও গণবিরোধী রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্র সংঘ থেকে ছাত্র শিবিরে রূপান্তরিত হয়ে সংগঠনটি ডাকসুকে কেন্দ্র করে নানা কারচুপি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াত-শিবিরকে ধর্মের অপব্যাখ্যাকারী আখ্যা দিয়ে মোমিন মেহেদী বলেন, তারা ধর্মের আড়ালে অধর্ম চর্চা করে এবং নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে। দেশের রাজনীতিকে কলুষিত করা এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার দায়ে জামায়াত-শিবিরকে ‘বাংলাদেশবিরোধী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নতুনধারার শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক ও হাশেম মোল্লা।

সভা শেষে সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ বিতরণ করা হয়।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন