সর্বশেষ

সারাদেশ

দিনাজপুর সদরে বিএনপির নির্বাচনী র‌্যালিতে রাজনৈতিক উত্তাপ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুর সদর–৩ আসনে আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিএনপি জেলার রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনলো বিশাল নির্বাচনী রেলির মাধ্যমে।

আজ সকালেই জেলা বিএনপির উদ্যোগে শহরের জেল গেট রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রেলিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালির পরিবেশ ছিল 'অধিকার আদায় ও জুলাই গণবিপ্লব বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই'- এমন ধরনের বক্তব্যে মুখরিত।

রেলিতে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সেক্রেটারি মহিউদ্দিন মন্ডল বকুলসহ দলের বিভিন্ন স্তরের নেতা ও বিপুল সংখ্যক কর্মী।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে রাস্তার দু’পাশে থাকা মানুষের মধ্যে নির্বাচনী উত্তাপ ও আগ্রহ স্পষ্টভাবে চোখে পড়ে।

নির্বাচনী রেলি শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, 'দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা যুবসমাজের জন্য শ্রেষ্ঠ সংস্কারের প্রস্তাবনা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত করতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বিকল্প নেই। ধানের শীষের জয় আমাদের জন্য অপরিহার্য।'

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন