সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
গণমাধ্যম

বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশে বর্তমানে সাংবাদিকতা এক ধরনের ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু গোষ্ঠীর চাপ ও হুমকির কারণে সামান্য ভিন্ন মত প্রকাশ করলেই সাংবাদিকরা হামলার শিকার হতে পারেন।

আল-জাজিরার ‘দ্য লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহফুজ আনাম বলেন, ‘বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশেও আগের থেকে বেশি উৎসাহিত। তবে সেই সাথে রয়েছে এক ভয়াবহ আতঙ্ক—যদি কোনো গোষ্ঠীর চাপ বা হস্তক্ষেপ এড়িয়ে চলা যায়, তাহলে হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কি, আমাদের শব্দ চয়নেও আমরা অনেক সময় সতর্ক থাকি। ভাবি, কোন শব্দটি ব্যবহার করব বা করব না। এই ধরনের ভাবনা স্বাধীন গণমাধ্যমের জন্য বিরুদ্ধ, তবে এখন সেটাই করতে হচ্ছে।’

ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ তুলে মাহফুজ আনাম বলেন, ‘যারা সরাসরি হামলা চালিয়ে ভবনে আগুন দিয়েছে, তারা সম্ভবত আমাদের পাঠক নয়। এটি ছিল সুপরিকল্পিত আক্রমণ, যার পেছনে রাজনৈতিক ও আর্থিক উদ্দেশ্য থাকতে পারে। তাদের লক্ষ্য ছিল গণতন্ত্র, ভিন্নমত ও বহুমতের স্বীকৃতির ধারাকে ধ্বংস করা।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেদন যদি ভুল হয়, আমরা স্বীকার করব। কিন্তু পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই হামলার রাতে আমাদের কর্মীরা আতঙ্কে ছিল, কেউ কেউ ভাবছিলেন আর দেখা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও ভিত্তিহীন অভিযোগের অপব্যবহারও বেড়েছে।’

মাহফুজ আনাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিভাজন বেড়েছে। কেউ ভালো কিছু বললে প্রশংসা, খারাপ কিছু বললে গালিগালাজ। এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘একজন ইনফ্লুয়েন্সার বলেছিলেন, “প্রথম আলো ডান, ডেইলি স্টার চলে আসো।” এই ধরনের মন্তব্য ও আক্রমণ আমাদের প্রতিষ্ঠানকে ধ্বংস করার অপচেষ্টা। পাশাপাশি, অভিযোগের বেশিরভাগই প্রমাণহীন।’

সাংবাদিক সমাজের বিভাজনের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দেন। বলেন, ‘সাংবাদিকরা রাজনৈতিক বিভাজনে বিভক্ত, এ কারণে সাধারণ পাঠক বা দর্শকের আস্থা ক্ষুণœ হয়।’

আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন চতুর্থবারের জন্য ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। প্রত্যাশা রয়েছে, এবার তাদের মতামতের প্রতিফলন হবে। এর মধ্যে দিয়ে হবেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন।

শাসনামলের শেষ ১৫ বছরকে তিনি ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ মাধ্যমে সংক্ষেপে ব্যাখ্যা করেন। এটি সরকারের বিরোধী মতকে দমন করার জন্য তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন। আইনটির ১৪টি জামিন অযোগ্য ধারা ছিল, যা সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে।

এছাড়া, তিনি বলেন, সরকারের কঠোরতা এর ফলে আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের জন্য গভীর রাতে অভিযান, কার্টুনিস্ট ও শিক্ষকদের গ্রেপ্তার, সংবাদমাধ্যমের বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি – সবই তার নজরে এসেছে।

তিনি জানান, হাসিনা সরকার তার বিরুদ্ধে ৮৩টি মামলা দায়ের করেছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞাপন বন্ধ, আয় কমে যাওয়া এবং ব্যক্তিগত আক্রমণের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যৎ সরকারগুলো বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের জন্য সুপ্রসন্ন পরিবেশ তৈরি করবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন