সর্বশেষ

সারাদেশ

নারায়ণপুর ইউনিয়নে সাবেক এমপি হারুনুর রশিদের গণসংযোগ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় মোঃ হারুনুর রশিদ স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং তাদের এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিজয় অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি করার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিকে ঘিরে নারায়ণপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন