সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয়

ইপিস্টেম ইন্টারন্যাশন্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর আফতাবনগরে ইপিস্টেম ইন্টারন্যাশন্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা আফতাবনগরে স্কুল সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী ইরফান মাহমুদ ও আনাইতা। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিস্টেম ইন্টারন্যাশন্যাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি রওশন জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সদস্য ও কৃতি ফুটবলার পিয়াস আহমেদ নোভা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক আবুল হোসেন এবং জাতীয় ফুটবল দলের ফিজিও থেরাপিস্ট ফুয়াদ হোসেন হাওলাদার।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইপিস্টেম ইন্টারন্যাশন্যাল স্কুলের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কাউসার সোহেল এবং ইসলামী সংগীত পরিবেশন করেন নওশিন সাইয়ারা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পরে ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।

এসময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

৪৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন