সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার মাসুদ রানা প্রধানের

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেছেন, জেলার মোট ভোটারের অর্ধেকের বেশি নারী হওয়ায় তাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত না করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

তিনি বলেন, নারীদের নিয়ে ভোটের রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না; বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে চায়।

শুক্রবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাথুরিয়া গ্রামে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাসুদ রানা প্রধান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। অথচ প্রতিপক্ষ একটি দল নারীদের অধিকার রক্ষার কথা বললেও বাস্তবে তাদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিয়ে নারীদের ঘরবন্দি করার পরিকল্পনা করছে। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে একটি আসনেও নারী প্রার্থী মনোনয়ন না দিয়ে তারা নারীদের প্রতি অবজ্ঞার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নারীরা সমাজের শক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কবির ভাষায়, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ এই চেতনাকে ধারণ করেই বিএনপি নারীদের সমান অধিকার ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে চায়।

নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন