সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বরযাত্রীর মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাজুরা থেকে নিশানাবাড়িয়ার উদ্দেশ্যে বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন শাহজালাল হাওলাদার (৪৭) ও তার পিতা হায়দার আলী (৭০)।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নিলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় তাদের মোটরসাইকেল হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহজালালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত শাহজালাল লতাচাপলী ইউনিয়ন পরিষদে দফাদার পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় অন্যান্য বরযাত্রীরা তাদের পেছনে মাইক্রোবাসে ছিলেন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন