সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

পোস্টারবিহীন প্রচারণা, স্বস্তিতে পরিবেশ, দুশ্চিন্তায় ছাপাখানা ব্যবসায়ীরা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক সময় নির্বাচন এলেই সাদা-কালো পোস্টারে ছেয়ে যেত দেয়াল, গাছের কান্ড আর আকাশভর্তি দড়িতে ঝোলানো ব্যানার।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেনা চিত্র আর নেই। নির্বাচন কমিশনের (ইসি) নতুন আচরণবিধিতে সব ধরনের পোস্টার নিষিদ্ধ করায় এবার প্রার্থীরা নামছেন পোস্টারবিহীন প্রচারণায়।

নির্বাচনী প্রচার শুরু হলেও রাস্তাঘাটে পোস্টার না থাকায় নির্বাচনের ঐতিহ্যবাহী আমেজ অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে পরিবেশ দূষণ কমায় এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাপাখানার মালিক ও শ্রমিকরা।

গত ১০ নভেম্বর প্রকাশিত ইসির সংশোধিত গেজেট অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করতে পারবেন না। তবে সীমিত পরিসরে লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আগের মতো ব্যাপক ছাপার কাজ না থাকায় প্রেসগুলোতে এখন বিরাজ করছে অলসতা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজার এলাকার কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। যেখানে আগে নির্বাচন এলেই দিনরাত ব্যস্ততা লেগে থাকত, সেখানে এখন কর্মীরা সময় কাটাচ্ছেন নিয়মিত বাণিজ্যিক কাজ নিয়ে।

আল্লার দর্গা হাইস্কুল বাজারের ‘মুন লাইট প্রিন্ট প্রেস’-এ গিয়ে দেখা যায়, নির্বাচনী কোনো কাজ নেই বললেই চলে। শ্রমিকরা প্যাকেট, মেমো ও ভিজিটিং কার্ড ছাপানোর মতো সাধারণ কাজেই ব্যস্ত। প্রতিষ্ঠানের এক কর্মচারী আক্ষেপ করে বলেন, “আগে নির্বাচনের সময় দম ফেলার সময় পেতাম না। এবার পোস্টার না থাকায় কাজ প্রায় বন্ধ।”

একই এলাকার প্রেস মালিক সুমন হোসেন জানান, কিছু লিফলেট ও হ্যান্ডবিলের অর্ডার এলেও তা চাহিদার তুলনায় খুবই কম। তিনি বলেন, “পোস্টারই ছিল আমাদের প্রধান আয়ের উৎস। এবার সেই কাজটাই নেই।”

তবে পোস্টারমুক্ত পরিবেশে খুশি পথচারী ও পরিবেশবাদীরা। তাদের মতে, পোস্টারের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হতো এবং পরে সেগুলো বর্জ্য হয়ে পরিবেশ দূষণ বাড়াত। ইসির এই সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

সব মিলিয়ে পোস্টারবিহীন নির্বাচন যেমন পরিবেশের জন্য স্বস্তির বার্তা এনেছে, তেমনি জীবিকার দিক থেকে নতুন দুশ্চিন্তায় ফেলেছে ছাপাখানা সংশ্লিষ্টদের। 

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন