সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৮০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা–১ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান।

এরপর পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক গ্রহণের সময় অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের প্রতিনিধি কিংবা দলীয় কর্মী-সমর্থকদের মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।

এদিন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মো. তাহের, এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী-সমর্থকরা, কুমিল্লা–১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা–৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের প্রতিনিধিরা প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দকালে নির্বাচন শেষ হয়ে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

৪৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন