সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

রাঙামাটি-২৯৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতায় পরিবর্তন এসেছে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে।

প্রাথমিক সমঝোতায় আসনটি জামায়াতে ইসলামির ভাগে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে তা বাংলাদেশ খেলাফত মজলিসের অনুকূলে যায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জোটের চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাপ্ত আসন সংখ্যা ১৫ থেকে বেড়ে ২০টিতে দাঁড়ায়। নতুন সংযুক্ত আসনগুলোর মধ্যে রয়েছে রাঙামাটি-২৯৯।

রাঙামাটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে আবু বকর ছিদ্দিক মনোনীত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাঙামাটি জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মনছুরুল হক বলেন, “আসন সমঝোতার বিষয়টি শুনেছি, তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো লিখিত বা অফিসিয়াল সিদ্ধান্ত পাইনি।” তিনি আরও বলেন, “কেন্দ্র থেকে জোটের যে সিদ্ধান্ত আসবে, শরিক দল হিসেবে আমরা তা মেনে নেব।”

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগ থেকেই রাঙামাটিতে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন