সর্বশেষ

খেলা

নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, সব ধরনের ক্রিকেট বর্জন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।

তার পদত্যাগের দাবিতে নেওয়া অবস্থান থেকে এখনও সরে আসেননি দেশের ক্রিকেটাররা। ফলে বিসিবির এই পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে। একই সঙ্গে বিসিবির ওই পরিচালক দায়িত্বে থাকা অবস্থায় কোনো ধরনের ক্রিকেট না খেলার ঘোষণা দেয় সংগঠনটি।

কোয়াবের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ক্রিকেটাররাও তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। এখন পর্যন্ত নাজমুল ইসলাম পদত্যাগ না করায় আন্দোলন আরও জোরালো করার কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্রিকেটারদের মর্যাদা ও স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন