সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ইটভাটায় অভিযান: নগদ জরিমানা, চিমনি ধ্বংস 

রাসেল হোসেন, ধামরাই 
রাসেল হোসেন, ধামরাই 

বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মধ্যে ছিল সোমভাগ ইউনিয়নের খান ব্রিকস, সান ব্রিকস, ইউ এস এ ব্রিকস, ডাউটিয়া ব্রিকস ও হালিমা ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি ইটভাটিকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশেষভাবে খান ব্রিকস ও সান ব্রিকস-এর চিমনি ভেঙে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, 'পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও ডাউটিয়া বিসিক শিল্প এলাকায় অভিযান চলছে। ইতোমধ্যে ৫টি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে।'

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০