সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা। বকশীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম তাকে সহায়তা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রশাসন জানতে পারে, তালুকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণসহ একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ভেঙে অকেজো করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা সাংবাদিকদের বলেন, 'যারা আইন অমান্য করে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।'

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন