জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর
স্টাফ রিপোর্টার
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শোকবার্তাটি হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর