সর্বশেষ

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ সিইসির, পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সবার সহযোগিতা পেলে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।

এদিকে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাতেই সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে, তার চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন