সর্বশেষ

জাতীয়

মগবাজারে দুই শিশুর মৃত্যু, খাবারে বিষক্রিয়ার আশঙ্কা পুলিশের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও তার এক বছর বয়সী ছোট ভাই ইলহাম চৌধুরী। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, সুরতহাল প্রতিবেদনে শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাবা-মা ও দুই সন্তান একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও বমি শুরু করলে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, একই খাবার খাওয়ার পর শিশুদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন। খাবারটি বাসায় রান্না করা নাকি বাইরে থেকে কেনা হয়েছিল—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের পরিবার জানায়, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৬ ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে পরিবার বাইরে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। তবে অসুস্থতার সঙ্গে ওই খাবারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা বলেন, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ এ ঘটনায় বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন