জাতীয়
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার ইসলামপুর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইসলামপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার ইসলামপুর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পাশাপাশি এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
৩৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর