সর্বশেষ

জাতীয়

রাতে রাজধানীর উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তর বাড্ডায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন