সারাদেশ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ঝালকাঠিতে হাদির গ্রামের বাড়িতে চুরি
ঝালকাঠি প্রতিনিধি
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৭:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটিতে খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে চোররা জানালা ভেঙে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এই সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
২৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর