সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে নতুন জেলা আহ্বায়ক কমিটির পুষ্পস্তবক অর্পণ

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন জেলা আহ্বায়ক কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বান্দরবানের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে ন্যাশনাল কমিউনিটি পার্টি (এনসিপি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী) ও সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আহ্বায়ক মংসা প্রু জানান, খুব শিগগিরই জেলার সব থানা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠনের কার্যক্রম শুরু হবে।

সদস্য সচিব এরফানুল হক নবনিযুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ছয় মাসের জন্য ৮৯ সদস্যের নতুন জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন