সর্বশেষ

সারাদেশ

যশোর সীমান্তে মাদক ও চোরাচালান সামগ্রীসহ ভারতীয় নাগরিক আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ভারতের নাগরিক আবু ইব্রাহিম আলীকে আটক করেছে।

অভিযানটি পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র বিশেষ টহলদল, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি।

আটককৃত আসামির কাছ থেকে ভারতীয় কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯,৯৫,৪৫৫ টাকা।

আটককৃত আবু ইব্রাহিম আলী কোলকাতার ইকবালপুর এলাকার আবু তাহের আলীর ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি নিয়মিত গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তে এসব অবৈধ সামগ্রী জব্দ করছে।

লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, 'সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের বিশেষ টহলদল সর্বদা সতর্ক।'

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন