আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর গুরুত্ব পাচ্ছে
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাঁর বর্তমান শারীরিক অবনতির খবর আল জাজিরা, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন, হিন্দুস্তান টাইমস, জি নিউজ, দ্য ডন, গালফ নিউজ এবং ডয়চে ভেলেসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রধান্য পেয়েছে।
দলীয় সূত্র ও চিকিৎসকদের বরাতে জানা গেছে, গত তিন দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন শনিবার (২৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের জানান, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে মেডিকেল বোর্ডের সুপারিশ ও রোগীর সামগ্রিক অবস্থার ওপর।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে তাঁর চিকিৎসা পরিচালিত হচ্ছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা সমস্যা ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২৮৮ বার পড়া হয়েছে