সর্বশেষ

আন্তর্জাতিক

স্টকটনে পারিবারিক অনুষ্ঠানে গুলিবর্ষণ, নিহত ৪, আহত অন্তত ১০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরের এক ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর।

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক উৎসব চলাকালে এ হামলা ঘটে। শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, হতাহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক দু’জনই রয়েছেন। তবে এখনো কারও পরিচয় বা বয়স নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, হামলাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হলেও এর উদ্দেশ্য স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও এখনো পরিষ্কার নয়। ঘটনার তদন্তে ইতোমধ্যে এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা যুক্ত হয়েছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, একটি শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা বিভাগ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন