সর্বশেষ

আন্তর্জাতিক

তীব্র সৌর বিকিরণে ঝুঁকি, এয়ারবাসের হাজারো উড়োজাহাজে উড্ডয়ন স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
তীব্র সৌর বিকিরণের প্রভাবে অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার বিকল হতে পারে-এমন শঙ্কায় এয়ারবাসের হাজারো উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট বিলম্ব ও সূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারবাস এ৩২০ সিরিজের প্রায় ৬,০০০ উড়োজাহাজে এই প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে। বৈশ্বিক বহরে এয়ারবাসের মোট উড়োজাহাজের প্রায় অর্ধেকই এই মডেল হওয়ায় সতর্কতাটি ব্যাপক প্রভাব ফেলেছে। সমস্যা সমাধানে দ্রুত সফটওয়্যার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং ধারণা করা হচ্ছে-আপডেট সম্পন্ন হলে অধিকাংশ উড়োজাহাজই পুনরায় আকাশে ফিরতে পারবে।

ইতোমধ্যে যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সতর্কতার কারণে কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে। তবে দেশটির বিমানবন্দরগুলোতে এখনো বড় ধরনের ব্যাঘাত দেখা যায়নি।

এয়ারবাস জানায়, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আকাশসীমায় উড়তে থাকা জেটব্লু এয়ারওয়েজের একটি এয়ারবাস উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে। ঘটনাটির তদন্তে সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে বিঘ্ন ঘটে বলে সন্দেহ করা হয়। ফ্লাইটটি শেষ পর্যন্ত ফ্লোরিডায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন