সর্বশেষ

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রবল বন্যায় মৃত্যু ৬৯ ও নিখোঁজের সংখ্যা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় চলমান প্রবল বৃষ্টিপাত ও বন্যার পানি বাড়তে থাকায় শত শত মানুষ আটকা পড়েছে। সেনাবাহিনী হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে বিভিন্ন উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩৪ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। উদ্ধার অভিযানে গাছের মগডাল, বাড়ির ছাদ এবং বন্যায় বিচ্ছিন্ন গ্রাম থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চল থেকে আরও মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগ মানুষ কয়েকদিন আগে ভূমিধসের সময় মাটিচাপায় মারা গেছেন।

ডিএমসি বলেছে, ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে দেশব্যাপী বৃষ্টি অব্যাহত রয়েছে; কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটার বৃষ্টিও রেকর্ড করা হয়েছে।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন