সর্বশেষ

জাতীয়

দেশজুড়ে ১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিট- ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জসহ সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশে পুনর্বিন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া বদলিকৃত ১৩৬ পরিদর্শককে আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন