সর্বশেষ

সারাদেশ

নড়াইলের নতুন পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের প্রতিটি জেলায় নতুন পুলিশ সুপারদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নড়াইলের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে পঞ্চগড় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি চলতি বছরের ৩ সেপ্টেম্বর নড়াইলে যোগদান করেছিলেন।

৫৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন