সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

নড়াগাতীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন।

সংঘর্ষটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে।

নিহত ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখ এবং একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চেয়ারম্যানের পক্ষের ধারালো অস্ত্রের কোপে ইমদাদুল শেখ ঘটনাস্থলেই মারা যান।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, 'নিহত যুবকের মরদেহ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন