সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশঅপব্যয়রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব পাবে : কুমিল্লায় গণপূর্তমন্ত্রী
মোংলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের গণসংবর্ধনা
দৌলতপুর খুনের মামলা না তোলায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ, আহত ১
জামালপুরে দুই মুখ ও চার চোখওয়ালা ছাগলের বাচ্চা, এলাকায় চাঞ্চল্য
কলাপাড়ায় নুরুল হক নুরের প্রতিমন্ত্রীত্ব উদযাপন, আনন্দ ও মৌন র‍্যালি
সারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
ভিন্নরকম

৫০টিরও বেশি গণসংগীত লিখেছেন কৃষক সোহরাব আলী

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেবাসের বাইরের বিশাল জগৎ যে মানুষের চোখ খুলে দেয়-এ উপলব্ধি স্কুলজীবনেই হয়েছিল রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর (জমসেরপুর) গ্রামের কৃষক সোহরাব আলীর।

সেই উপলব্ধি থেকেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে ঝুঁকেছিলেন বিশ্বসাহিত্য, দর্শন ও ইতিহাসের গভীর সাগরে। এখন বয়স ৭২, কিন্তু তাঁর পড়াশোনার প্রতি আগ্রহ এখনও একই রকম অটুট।

ইতিহাস-দর্শনের মোটা বই কিনে তিনি শুধু নিজে পড়েন না, পড়তে দেন গ্রামের অন্য কৃষকদেরও। যেসব কৃষক কোনোদিন স্কুলে যাননি, তাঁদেরও পাঠক বানিয়ে তুলেছেন সোহরাব। তাঁর লক্ষ্য ছিল কৃষকদের সত্যিকারের শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা।

কৃষকদের জীবন, শোষণ, শ্রমিক আন্দোলন- এসবকে উপজীব্য করে এ পর্যন্ত ৫০টির বেশি গণসংগীত লিখেছেন তিনি। ‘কাস্তে হাতুড়ি আর গাঁইতি হাতে…’ কিংবা ‘বারবার আসে প্লাবন খেয়ে যায় সোনার ধান…’-স্থানীয় শিল্পীরা নিয়মিত পরিবেশন করেন তাঁর লেখা এমন গান।

কণ্ঠশিল্পী ও শিক্ষক আতাউর রহমান বলেন, সোহরাব আলীর গান শ্রমজীবী মানুষের যন্ত্রণাকে অনন্যভাবে ফুটিয়ে তোলে।

কবি ও ঔপন্যাসিক মঈন শেখ জানান, সোহরাব আলীর গান যেমন সমৃদ্ধ, লেখার ধরন তেমনই ছন্নছাড়া। কখনো সিগারেটের খোলা প্যাকেটে, কখনো ছেঁড়া কাগজে লেখা-অনেক গানই নষ্ট হয়ে গেছে। স্থানীয় শিল্পীদের সুরে ধারণ করা গানগুলোই এখন টিকে আছে।


সোহরাব আলীর ঘরে সাজানো আছে ‘ভারতীয় দর্শন’, ‘সোশ্যাল কন্ট্রাক্ট’, ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’, ‘ক্যাপিটাল’, ‘জাপান যাত্রী’সহ অসংখ্য বই। তাঁর সংগ্রহে আছে মোট ছয় শতাধিক বই। এর মধ্যে পাঁচ শতাধিক বই এখন পাঠকদের বাড়িতে পড়ার জন্য ছড়িয়ে রয়েছে।

তিনি জানান, এক পাঠকের কাছে দুই বছর ধরে থাকা আরজ আলী মাতুব্বরের ‘চিন্তার জগৎ’ আরেকজনের কাছে থাকা হায়দার আকবর খান রনোর ‘ফরাসি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব’ ফেরত আনতে তাঁকে গ্রাম থেকে শহর পর্যন্ত ছুটতে হয়েছে।

স্কুলে পড়ার সময় হরলাল রায়ের ব্যাকরণের ‘চোরের আত্মকাহিনী’ নামের গল্পটি তাঁর জীবনদর্শন পাল্টে দেয়। ছোটবেলায় তিনি নিঃস্ব হাড়িপাড়ার মানুষের ঘরে চাল চুরি করে দিতেন-এ গল্প বলতে গিয়ে তিনি স্মরণ করেন ভিক্টর হুগোর লা মিজারেবল-এর জাঁ ভ্যালজাঁর দুর্ভাগ্যের কাহিনি, যা এখনও তাঁকে ব্যথিত করে।

কার্ল মার্ক্স, লেনিন, মাও সে-তুং, চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো থেকে আব্রাহাম লিংকন- অসংখ্য মনীষীর জীবন তাঁকে প্রভাবিত করেছে। ছোটবেলায় উপন্যাস, পরে দর্শন-তাঁর ভাষায়, 'এখন দর্শন ছাড়লে ভালো লাগে না।'

চার সন্তানদের পড়াশোনা করিয়ে সংসারী করেছেন তিনি। তবুও নিজের সারা জীবন কাটিয়েছেন জন্মের দেড় শত বছরের পুরোনো মাটির ঘরেই-যেখানে অন্য পরিবারগুলো বড় বড় পাকা বাড়িতে চলে গেলেও তিনি থেকে গেছেন কৃষকের জীবনের সঙ্গেই।

তাঁর কাছে প্রশ্ন ছিল-এত পড়াশোনা করে কেন কৃষকই থেকে গেলেন? উত্তরে তিনি উদ্ধৃত করলেন বেগম রোকেয়ার কবিতা- 'এ কঠোর মহীতে চাষা এসেছে শুধু সহিতে...'। সোহরাব আলীর ভাষায়, 'আমি চাষার ছেলে, চাষাই হয়েছি-সম্ভবত এ কারণেই এসব আমাকে নাড়া দিয়েছে।'

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন