সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র অনুদান
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও গণ–অপহরণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও ভয়াবহ গণ–অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সশস্ত্র হামলাকারীরা একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত ২২৭ শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে।

এর কয়েক দিন আগেই আরেকটি স্কুল থেকে ২৫ ছাত্রীকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা।

শনিবার ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, নাইজারের পাপিরি কমিউনিটির স্টে. মেরিজ ক্যাথলিক স্কুলে ভোররাতে হামলা চালায় বন্দুকধারীরা। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মতে, ঘটনাস্থল থেকে ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। সংগঠনের স্থানীয় মুখপাত্র ড্যানিয়েল আতোরি জানান, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অপহৃতদের নিরাপদে ফেরাতে কাজ করছেন তারা।

পুলিশ বলেছে, হামলার পরপরই সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আরও একটি বড় প্রাইমারি স্কুল রয়েছে। স্থানীয় বাসিন্দা দাউদা চেকুলা জানান, তার ৭ থেকে ১০ বছর বয়সী চার নাতি–নাতনি অপহৃত হয়েছে। তবে কিছু শিশু পাশের বাড়িতে লুকিয়ে পালাতে সক্ষম হয়। বাকিদের গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে।

নাইজার রাজ্য সরকার জানায়, এলাকায় হামলার আশঙ্কার বিষয়ে আগেই গোয়েন্দা সতর্কবার্তা ছিল, তবুও অনুমতি ছাড়াই স্কুল খুলে দেওয়ায় ঝুঁকি তৈরি হয়। স্থানীয় সূত্র জানায়, হামলার সময় কেবল কমিউনিটি স্বেচ্ছাসেবীরাই পাহারায় ছিল। কনটাগোরা ক্যাথলিক ডায়োসিস নিশ্চিত করেছে যে একজন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনার কয়েক দিন আগে কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়; তাদের মধ্যে একজন পালাতে সক্ষম হয়েছে। একই সপ্তাহে কওয়ারা রাজ্যে চার্চে হামলায় দুই জন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়, যেখানে প্রতি ব্যক্তির জন্য ১০ কোটি নাইরা মুক্তিপণ দাবি করেছে হামলাকারীরা।

পরিস্থিতি বিবেচনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ না দিয়ে সফর বাতিল করেছেন। তার বদলে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা। তিনি বলেছেন, অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনতে ‘রাষ্ট্রের সব ধরনের শক্তি’ প্রয়োগ করা হবে।

ডেইলি সাবাহর তথ্য অনুযায়ী, তাজা এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবক স্কুলছাত্রী অপহরণের পর থেকে নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যে এখন পর্যন্ত ১৫০০–এর বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন