সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা

এএফসি এশিয়ান কাপ বাছাই : ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ১–০ গোলে হারানোর পর সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শেখ মোরসালিনের একমাত্র গোলের জয় লাল-সবুজদের ফিফা র‍্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলেছে। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা তিন ধাপ এগিয়ে ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০ নম্বরে।

এই আপডেটেড র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অর্জন করেছে অতিরিক্ত ১৭.১৩ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯, যা গত মাসে ছিল ৮৯৪.০৬।

অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারত। ছয় ধাপ পিছিয়ে ১৩৬ থেকে ১৪২ তম স্থানে নেমে গেছে তারা। নেপালও দুই ধাপ অবনতি হয়ে এখন অবস্থান করছে ১৮২ নম্বরে।

শীর্ষে পরিবর্তন নেই- বছর শেষ করছে স্পেনই এক নম্বরে থেকে। তাদের পরেই রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে শীর্ষ দশে দেখা গেছে কিছু রদবদল। মরক্কোকে পেছনে ফেলে ক্রোয়েশিয়া উঠেছে দশে। দুই ধাপ উন্নতি করে ব্রাজিল এখন পঞ্চম স্থানে, ফলে পর্তুগাল নেমে গেছে ছয়ে এবং নেদারল্যান্ডস সাত নম্বরে। আটে বেলজিয়াম এবং নবম স্থানে রয়েছে জার্মানি।

বাংলাদেশের এই র‍্যাঙ্কিং উন্নতি সাম্প্রতিক সাফল্যেরই প্রতিফলন, যা সামনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন