সর্বশেষ

আইন-আদালত

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি মামুনকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে সামনে রেখে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সামনে হাজির করা হয়।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির বিশেষ দল মোতায়েন রয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধে একই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় দেবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকলেও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই একমাত্র গ্রেফতার আসামি।

উল্লেখ্য, গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেন।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন