সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশকুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাল পৌরসভা
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

শতাধিক খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্রমবর্ধমান নিত্যপণ্যের মূল্য নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার প্রকাশিত তালিকায় কফি, গরুর মাংস, কলা ও কমলার রসের মতো মার্কিন নাগরিকদের দৈনন্দিন ব্যবহৃত বহু পণ্যের নাম রয়েছে। সিদ্ধান্তটি বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের পূর্বঘোষিত অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন ট্রাম্প দাবি করে আসছিলেন, তার বিস্তৃত শুল্কনীতি যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, কিছু ক্ষেত্রে শুল্ক মূল্যবৃদ্ধি ঘটাতে পারে। যদিও সামগ্রিকভাবে দেশে ‘প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই’ বলেই তিনি দাবি করেন।

সম্প্রতি ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটির স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের পেছনে জীবনযাত্রার ব্যয়-বিশেষত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত। এ প্রেক্ষাপটেই ট্রাম্প প্রশাসন শুল্ক কমানোর পথে হাঁটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ট্রাম্প আরও জানান, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সহায়তায় আগামী বছর শুল্ক রাজস্ব থেকে ২ হাজার ডলারের একটি পেমেন্ট দেওয়া হবে।

শুক্রবারের ঘোষণায় আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে কয়েক ধরনের খাদ্য ও অন্যান্য পণ্যের আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রাথমিক বাণিজ্য চুক্তির কথাও জানানো হয়। বছরের শেষের আগেই আরও কয়েকটি চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে কর্মকর্তারা জানান।

প্রকাশিত তালিকায় যে সব পণ্যের দাম এ বছর দুই অঙ্কে বেড়েছে, তার বহু পণ্যই অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে কমলা, কোকো, পাপরিকা, আসাই বেরি, কৃষি উৎপাদনে ব্যবহৃত নানা রাসায়নিক, সার এবং এমনকি ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত কমিউনিয়ন ওয়েফারও।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের জন্য ‘পারস্পরিক সুবিধাজনক’ দ্বিপাক্ষিক বাণিজ্য কাঠামো গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বা প্রক্রিয়াজাত নয়—এমন কিছু খাদ্যপণ্যের ক্ষেত্রে শুল্কমুক্তি যৌক্তিক বলেও মন্তব্য করা হয়।

সরকারি তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে গরুর কিমার দাম আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ এবং স্টেকের দাম ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে- যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটি বিশ্বের অন্যতম গরুর মাংস উৎপাদক হলেও পশুর ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দাম বেড়ে চলেছে। এ ছাড়া কলার দাম বেড়েছে ৭ শতাংশ এবং টমেটোর দাম ১ শতাংশ। বাড়িতে খাওয়ার খাদ্যপণ্যের সামগ্রিক মূল্য বেড়েছে ২.৭ শতাংশ।

শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিল্পগোষ্ঠী। খাদ্যশিল্প সমিতি এফএমআই-এর প্রধান লেসলি সারাসিন বলেছেন, নীতি পরিবর্তনটি উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে এবং ভোক্তাদের জন্য বিশেষ করে এক কাপ কফির দাম আরও সহনীয় হবে।

তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মদ্যপানযোগ্য স্পিরিট শুল্কমুক্তির আওতায় না আসায় হতাশা প্রকাশ করেছে ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল। তাদের প্রধান ক্রিস স্বোয়ানগারের মতে, স্কচ, কনিয়াক বা আইরিশ হুইস্কির মতো পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন করা সম্ভব নয়; সেগুলো বাদ পড়ায় আতিথেয়তা খাত ক্ষতিগ্রস্ত হবে।

আরও শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা আছে কি না- এ প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এর প্রয়োজন হবে না। আমরা মূলত খুব সামান্য রোলব্যাক করেছি। কফির দাম একটু বেশি ছিল; দ্রুতই কমে আসবে।”

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন