সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিল অনুমোদন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের নেসেট (পার্লামেন্ট) ফার্স্ট রিডিংয়ে একটি বিতর্কিত আইন অনুমোদন করেছে, যা ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দেবে।

ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ কেএন জানিয়েছে, ১২০ সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে এবং ১৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন।

ভোটাভোটের সময় তীব্র বাক-বিতণ্ডা দেখা দেয় আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ ও কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের মধ্যে। বিরোধটি প্রায় হাতাহাতিতে রূপ নিতে পারে, তবে তা শেষ মুহূর্তে ঠেকানো যায়।

বেন-গভিরের নেতৃত্বে কট্টর-ডানপন্থি ‘জিউইশ পাওয়ার’ পার্টি এই বিলটি প্রস্তাব করেছে। খসড়া আইনে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিককে ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়া আচরণের মাধ্যমে হত্যা করলে—যদি তা বর্ণবাদ, ঘৃণা বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্য থেকে হয়ে থাকে—তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। একবার শাস্তি দেওয়া হলে তা কমানোর সুযোগ থাকবে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে আনন্দ প্রকাশ করে বেন-গভির লিখেছেন, 'জিউইশ পাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং তা পূরণ করেছি। সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের আইন ফার্স্ট রিডিংয়ে পাশ হয়েছে।'

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই আইনকে নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে, আইনটি মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসরায়েলি শাসনব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে। বর্তমানে নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা-অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে অনেকের মৃত্যু হয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন