সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে সাধারণ শিক্ষা ক্যাডারের অসন্তোষ, একযুগেও নেই পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পাওয়ার প্রতিবাদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চলছে অসন্তোষ।

মাউশি প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করা হচ্ছে। এরপরও মিলছে না সমাধান।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অভিযোগ করেন, একযুগ পার হলেও তাদের অধিকাংশই কোনো পদোন্নতি পাননি। জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের বিভিন্ন সেক্টরে পদোন্নতির জোয়ার আসলেও শিক্ষা ক্যাডারে প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা বঞ্চিত রয়েছেন।

তাদের অভিযোগ, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মাত্র দুইবার পদোন্নতি হয়েছে। পর্যাপ্ত সংখ্যক যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও প্রতিটি ডিপিসিতে স্বল্পসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় তৈরি হয়েছে ব্যাপক জট।

ডিপিসির তথ্য অনুযায়ী- ২০২১ সালে পদোন্নতি প্রাপ্ত ছিল ১৪৭৯ জন, বঞ্চিত ২৮২২ জন, ২০২৪ সালে পদোন্নতি প্রাপ্ত ছিল ৭১১ জন, যোগ্য ছিলেন ২৪৩৮ জন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানান, সরকারি কলেজ জাতীয়করণ ও প্রদর্শক থেকে পদোন্নতির ফলে প্রভাষক পর্যায়ে কর্মকর্তা বৃদ্ধি পেলেও সহকারী অধ্যাপক পদে নতুন পদ সৃজন করা হয়নি। ফলে প্রভাষক পদে কর্মকর্তার চাপে পদোন্নতির জট আরও জটিল হয়েছে।

পদোন্নতি না পাওয়ায় কর্মকর্তা সমাজে আর্থিক ক্ষতি, সামাজিক হেয় প্রতিপন্ন হওয়া এবং গভীর হতাশার সৃষ্টি হয়েছে বলে জানান তারা। তরুণ মেধাবী অনেক কর্মকর্তা চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন- যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘অশনি সংকেত’ বলেও উল্লেখ করেন তারা।

৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত প্রায় ২৬০০ কর্মকর্তা সিনিয়র স্কেলে (৬ষ্ঠ গ্রেড) পদোন্নতির যোগ্য হলেও তারা এখনও ৯ম গ্রেডে কর্মরত। বক্তাদের দাবি, উল্লিখিত ব্যাচগুলোর অনেকেই ইতোমধ্যে ৬ষ্ঠ গ্রেড বেতন স্কেলে বেতন পাচ্ছেন- ফলে পদোন্নতি দিলেও সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না।

তারা বলছেন, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তারা সিনিয়র স্কেলে পদোন্নতির যোগ্য হলেও শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে এই বিধান কার্যকর করা হয়নি। তাই দ্রুত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জট খুলে শিক্ষা ক্যাডারের মধ্যে ন্যায্যতার পরিবেশ ফেরানোর দাবি জানান।

১২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন