সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

টানা ছয় দিনে দরপতন, আগের অবস্থানে ডিএসই সূচক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা ষষ্ঠ কার্যদিবসেও পতনের মুখে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসজুড়ে দর হারানোর পর বৃহস্পতিবার লেনদেনের শেষ ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা আশার সঞ্চার করেছিল।

তবে সপ্তাহের প্রথম দিন রোববার সেই ধারা ভেঙে আবারও বড় দরপতনের মুখে পড়ে বাজার।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮৯৯ পয়েন্টে, যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগের স্তরে নেমে এসেছে।

মোট ৩৬০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৩৫১টির লেনদেন হয়। এর মধ্যে ৩০১টির দর কমেছে, বেড়েছে মাত্র ৩৩টির, অপরিবর্তিত থেকেছে ১৭টির। একই ধারা দেখা গেছে মিউচুয়াল ফান্ড খাতেও—৩৭টি মেয়াদি ফান্ডের মধ্যে একটিরও দর বাড়েনি, বরং ২৫টির দর কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা, নতুন মার্জিন বিধিমালা এবং ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ–এই তিন ইস্যু বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে।

ডিএসই ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মার্জিন বিধিমালা সংশোধনের মাধ্যমে একটির সমাধান এলেও ব্যাংক একীভূতকরণ বিনিয়োগকারীদের আতঙ্কে ফেলেছে। তারা আশঙ্কা করছেন, কেবল এই পাঁচ ব্যাংকই নয়, আরও কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও একীভূত বা অবসায়নের পথে যেতে পারে। এতে শেয়ার বিক্রির চাপ বাড়ছে এবং সূচক আরও নিচে নামছে।’

তিনি আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বড় বিনিয়োগকারীরা আপাতত ‘হাত গুটিয়ে’ রেখেছেন। এতে বাজারে নতুন অর্থপ্রবাহ কমে যাচ্ছে এবং ক্রয়চাহিদা দুর্বল হচ্ছে, যা পতনকে আরও ত্বরান্বিত করছে।

লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, দিনটির শুরুতে বাজার ছিল ঊর্ধ্বমুখী। সকাল ১০টায় লেনদেন শুরুর পর ১১ মিনিটের মধ্যেই সূচক বেড়ে ৫০০১ পয়েন্টে পৌঁছে যায়। তবে শেষ ঘণ্টায় ব্যাপক বিক্রিচাপে সূচকটি ১০২ পয়েন্ট পড়ে ৪৮৯৭ পয়েন্টে নেমে আসে।

খাতওয়ারি বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক, বীমা ও আর্থিক খাতের পতনেই সূচক ৩৭ পয়েন্ট নিচে নেমেছে। এককভাবে ব্যাংক খাত সূচক হারিয়েছে ২২ পয়েন্ট, বীমা খাতের প্রভাব ১২ পয়েন্টের মতো। একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত থাকায় তাদের প্রভাব সূচকে পড়েনি।

দরপতনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে ছিল কাগজ ও ছাপাখানা, যার গড় দর কমেছে প্রায় ৮ শতাংশ। এর পরেই রয়েছে সিরামিক খাত, যেখানে দর কমেছে গড়ে ৫ শতাংশের বেশি। বড় খাতগুলোর মধ্যে বীমা খাতে ৫৮টি কোম্পানির গড় দর কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।

লেনদেনের পরিমাণেও দেখা গেছে মন্থরতা। আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা কমে লেনদেন দাঁড়িয়েছে ৪০২ কোটি টাকায়। খাতভিত্তিক হিসাবে প্রকৌশল খাতে সর্বাধিক- প্রায় ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৪ শতাংশের বেশি। একক কোম্পানি হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টে- ২৭ কোটি টাকার শেয়ার।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন