সারাদেশ
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জানাছা) নড়াইল জেলার তিনটি উপজেলা, একটি থানা ও তিনটি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করল নড়াইল জেলা ছাত্রদল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জানাছা) নড়াইল জেলার তিনটি উপজেলা, একটি থানা ও তিনটি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক নড়াইল সদর উপজেলা, লোহাগড়া উপজেলা, কালিয়া উপজেলা, নড়াগাতি থানা, নড়াইল পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও কালিয়া পৌরসভা ছাত্রদলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রদল জানিয়েছে, শিগগিরই উল্লিখিত সাতটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
২৭১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর