সর্বশেষ

রাজনীতি

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে ভোটার হতে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে যাচ্ছেন।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বার্তায় জানানো হয়েছে, আজ বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন।

বার্তায় আরও বলা হয়েছে, বেলা তিনটায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার এই আসনের জন্য জামায়াতের প্রার্থী।

উল্লেখ্য, আগে মুরাদনগর উপজেলা কেন্দ্রিক কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। এবার তিনি এই আসনের ভোটার হতে যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
 

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন