সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবা নিয়ে নলেজ এক্সচেঞ্জ ফোরাম

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্যসেবা গ্রহণে জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ নলেজ এক্সচেঞ্জ ফোরাম।

আজ মঙ্গলবার দিনব্যাপী বান্দরবান হলিডে ইন রিসোর্টে এ আয়োজন করে সিরাক-বাংলাদেশ, সহযোগিতায় ছিল ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সংস্থা সিডা (Sida)।

ফোরামের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে আদিবাসী জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্ভূত চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং টেকসই সমাধানের পথ খুঁজে বের করা।

দিনব্যাপী এই ফোরামে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ১৫ জন তরুণ-তরুণী (১৪–২৫ বছর বয়সী), ১০ জন বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি ও ৪ জন স্বাস্থ্যসেবা পেশাজীবী।

অনুষ্ঠানের সূচনা পর্ব পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার লুতফা পাঠান। উদ্বোধনী বক্তব্যে এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ সংগঠনের ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞানের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

আলোচনায় বয়োজ্যেষ্ঠ প্রতিনিধিরা আদিবাসী সমাজে প্রচলিত যৌন ও প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত প্রথাগত জ্ঞান, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধির উপায় নিয়ে মতামত জানান। তরুণ অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ও স্বাস্থ্যসেবায় অংশগ্রহণের আকাঙ্ক্ষা তুলে ধরেন। অন্যদিকে, স্বাস্থ্যসেবা পেশাজীবীরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

ফোরামের অন্যতম লক্ষ্য ছিল যুবক ও বয়স্কদের মধ্যে আন্তঃপ্রজন্মীয় সংলাপ জোরদার করা এবং অঞ্চলভিত্তিক সুপারিশ তৈরি করা- যা পরবর্তীতে ‘কালার পেপার’ আকারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন ডা. শাহীন হোসাইন চৌধুরী, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রথাগত জ্ঞানের সমন্বয়ে তৈরি ‘কালার পেপার’ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করব। এর মাধ্যমে পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যনীতি গড়ে তোলা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ডা. লেনিন তালুকদার বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জ্ঞান আমাদের অমূল্য সম্পদ। এ ধরনের ফোরাম যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ছাড়াও জলবায়ু সহনশীলতা এবং সম্প্রদায়ভিত্তিক সমাধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোরামের আলোচনায় উঠে আসা কার্যকর সুপারিশগুলো একত্র করে পরবর্তীতে জাতীয় শ্বেতপত্র (White Paper) আকারে উপস্থাপন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তাঁদের আশা, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের অংশগ্রহণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু সহনশীলতার ধারণা আরও শক্তিশালী হবে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন