সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

৫৬ বছর বয়সে এইচএসসি পাস খুলনার শাম্মী আক্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অদম্য মনোবল, পারিবারিক সহযোগিতা ও নিরলস পরিশ্রম—এই তিন শক্তিকে পাথেয় করে ৫৬ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন খুলনার শাম্মী আক্তার।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৩.১৮ অর্জন করেন।

শাম্মী আক্তারের শিক্ষাজীবন থেমে গিয়েছিল ১৯৮৮ সালে, দশম শ্রেণিতে পড়াকালীন সময়ে বিয়ের কারণে। সংসার, সন্তান ও নানা দায়িত্বের ভিড়ে পড়াশোনা বন্ধ হলেও স্বপ্ন থেমে থাকেনি।

২০১৯ সালে স্বামী ও ছেলের উৎসাহে আবারও বই হাতে নেন তিনি। প্রথমে ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও কোর্স বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনায় বাধা আসে। হতাশার মাঝেও ২০২১ সালে এক শিক্ষকের উৎসাহে নতুন করে শুরু করেন তিনি।

২০২৩ সালে এসএসসি পাসের পর শাম্মী আক্তার শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকেননি, বরং বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা হিসেবেও যাত্রা শুরু করেন। খুলনার করিমনগরে পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটি ব্যবসা গড়ে তোলেন তিনি।

শাম্মী আক্তার বলেন, “প্রতিদিনের পরিশ্রম ও ধৈর্যই আমাকে আজকের অবস্থানে এনেছে। সংসারের কাজ শেষ করে রাত ১১টার পর পড়তে বসতাম। কোনো প্রাইভেট শিক্ষক ছিল না, ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি। বয়স কোনো বাধা নয়—ইচ্ছা থাকলে সবই সম্ভব।” ভবিষ্যতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছার কথাও জানান তিনি।

স্বামী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাফিজুর রহমান মোল্লা বলেন, “আমি সবসময় তাকে উৎসাহ দিয়েছি। বলেছি, ভালো ফলাফল না হোক, পাস করলেই হবে। এটা সমাজের জন্য অনুপ্রেরণা।”
ছেলে মামুনুর রশীদ জানান, “আমি পৃথিবীর অল্প কয়েকজন সন্তানের মধ্যে একজন, যার মা ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন—এটা আমাদের পরিবারের স্বপ্নের বাস্তবায়ন।” শাম্মী আক্তারের এই অর্জন প্রমাণ করেছে—বয়স নয়, মনোবলই জীবনের সবচেয়ে বড় শক্তি।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন