সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হচ্ছে।

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অংশ নেয়নি। ফলে প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী আজ ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড সিলেক্ট করে ফল জানতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে একই ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করতে পারবে।

এছাড়া, মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এসএমএস পাঠাতে হবে:
HSC<space>Board<space>Roll<space>Year
যেমন: HSC DHA 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

ফল পুনর্নিরীক্ষার আবেদন ১৭ অক্টোবর থেকে
ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি থাকলে শিক্ষার্থীরা ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে:
🔗 https://rescrutinu.eduboardresult.gov.bd

আবেদনের নিয়ম ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার্থীর সংখ্যা ও বোর্ডভিত্তিক পরিসংখ্যান
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন, শেষ হয় ১৯ আগস্ট। কিছু পরীক্ষা পরবর্তীতে স্থগিত হওয়ায় তা পরে সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষার্থী ছিলেন:

ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন
যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ জন
বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন
সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন
দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সব বোর্ডের ফলাফল আজ একযোগে প্রকাশিত হচ্ছে।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন