সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ জন নেতা ও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিবির একাধিক সূত্র জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযুক্তরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন:
১. চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫)
২. রাশিদুল ইসলাম রন্টি (২৭)
৩. মোঃ হান্নান মিয়া (৫০)
৪. শাহিদ কাজী (২২)
৫. রাজীব শিকদার (১৯)
৬. রায়হান পাইক (২১)
৭. রবিউল মিয়া (২১)
৮. মোঃ ইসলাম বেপারী (৪৫), সভাপতি, যুবলীগ - মধ্যপাড়া ইউনিয়ন, সিরাজদিখান, মুন্সিগঞ্জ
৯. মোঃ মাহফুজুল হক (৪২), সাবেক মেয়র, ফরিদগঞ্জ পৌরসভা, চাঁদপুর
১০. মোঃ গোলাম মোহাম্মদ সুজন (৫০), সহ-সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড, করিমগঞ্জ পৌর যুবলীগ, কিশোরগঞ্জ
১১. রাকিব হোসেন জমাদার (৩১), সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ), ঢাকা মহানগর দক্ষিণ।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে রমনা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে চঞ্চল মিয়াসহ আরও ছয়জনকে আটক করে। এ সময় তারা বিভিন্ন দলীয় মিছিল ও গোপন কার্যক্রমে জড়িত ছিল বলে দাবি করা হয়।

অপরদিকে, ওয়ারী বিভাগের অভিযানে রাত ৯টা ৪৫ মিনিটে হাটখোলা রোড এলাকা থেকে ইসলাম বেপারী এবং রাত ৯টার দিকে ডেমরা এলাকা থেকে মাহফুজুল হককে গ্রেফতার করা হয়। একই রাতে ৯টা ২৫ মিনিটে মিরপুর বিভাগের একটি দল শাহবাগ এলাকা থেকে গোলাম মোহাম্মদ সুজনকে আটক করে।

পরদিন বুধবার (৮ অক্টোবর) সকালে গুলশান বিভাগের একটি টিম কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে।

ডিবি বলছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন