সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা - তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার (৭ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধারা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব সামি মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়া প্রয়োজন।”

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্জ নূরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০