সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশনরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
ভিন্নরকম

সমুদ্রের নিচে মিলল হাজার বছর আগে হারিয়ে যাওয়া গুপ্তধন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’-এ সাগরের গভীরে মিলল প্রায় ১০ লাখ ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) এক বিপুল পরিমাণ পুরোনো স্বর্ণ ও রৌপ্যমুদ্রা।

সম্প্রতি একদল বিশেষজ্ঞ ডুবুরি ওই গুপ্তধন উদ্ধার করেছেন, যা নিয়ে ইতোমধ্যেই ঐতিহাসিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

উদ্ধার করা মুদ্রার সংখ্যা এক হাজারেরও বেশি। বিশেষজ্ঞদের ধারণা, এগুলোর উৎপত্তি স্প্যানিশ শাসিত বলিভিয়া, মেক্সিকো ও পেরুর উপনিবেশ থেকে। এসব মুদ্রা ১৭১৫ সালে একটি স্প্যানিশ জাহাজ বহরে করে স্পেনে পাঠানো হচ্ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঝড়ের কবলে পড়ে জাহাজগুলো ডুবে যায় এবং সমুদ্রগর্ভে হারিয়ে যায় অমূল্য এই সম্পদ।

ডুবুরি দলটি কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলস-এর অধীনে। প্রতিষ্ঠানটি জানায়, এই বিশেষ অভিযানে তারা আধুনিক ধাতু শনাক্তকারী যন্ত্র ও হাতে ধরা ফ্যান ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে বালুর নিচ থেকে মুদ্রাগুলো উত্তোলন করেছেন।

কুইন জুয়েলসের মুখপাত্র স্যাল গুটোসো বলেন, “এটি কেবল একটি গুপ্তধন উদ্ধার নয়; প্রতিটি মুদ্রার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের এক একটি অধ্যায়। এই মুদ্রাগুলো আমাদের ১৮ শতকের স্প্যানিশ সাম্রাজ্যের সঙ্গে সরাসরি সংযোগ ঘটায়।”

তিনি আরও বলেন, একসঙ্গে এক হাজারের বেশি মুদ্রা উদ্ধারের ঘটনা অত্যন্ত বিরল এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। মুদ্রাগুলোর অনেকটির গায়ে উৎপাদনের তারিখ ও স্থান খোদাই করা আছে, যা ইতিহাসবিদদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।

উল্লেখ্য, ১৭১৫ সালের সেই ঐতিহাসিক জাহাজ বহরে মোট ১১টি জাহাজ ছিল, যেগুলো গুপ্তধন বহন করছিল স্পেনের উদ্দেশে। দুর্ভাগ্যজনকভাবে ঝড়ের কবলে পড়ে সবগুলো জাহাজই ডুবে যায় এবং প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে, সাগরতলে পাওয়া যেকোনো গুপ্তধনের মালিক স্থানীয় সরকার। তবে অনুমতি সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্ধার কার্যক্রমে অংশ নিতে পারে। কুইন জুয়েলস ১৭১৫ সালের সেই দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালানোর একচেটিয়া অধিকার পেয়েছে।

এর আগেও ‘ট্রেজার কোস্ট’ এলাকায় বহুবার মূল্যবান ধাতব মুদ্রা ও সম্পদ উদ্ধার করা হয়েছে। তবে এবার উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ, মূল্য ও ঐতিহাসিক গুরুত্ব একে অনন্য করে তুলেছে।

৫০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন