সর্বশেষ

জাতীয়

মানবিক সহায়তার নৌবহর আটক: ইসরায়েলকে বাংলাদেশের কড়া নিন্দা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী ৪২টি নৌযানের মধ্যে ৪১টি আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "মানবিক সহায়তা বহনকারী এই নৌবহরকে আন্তর্জাতিক জলসীমায় আটকানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এক নগ্ন উদাহরণ।"

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক সকল সহায়তাকারী নৌযান এবং তাতে থাকা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একই সঙ্গে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই মানবিক সহায়তা ফ্লোটিলা ছিল বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনো গাজার সাধারণ জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।”

বাংলাদেশ সরকার ইসরায়েলের প্রতি গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করে গাজার ওপর চলমান যুদ্ধ ও অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ও সংহতির পুনর্ব্যক্তিও করা হয়েছে।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন