সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

পাহাড়ে সংঘাত: খাগড়াছড়ি-গুইমারায় রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে গুইমারার রামসু বাজার এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার ও গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। একপর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে ১১ সেনা সদস্য আহত হন। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে গুইমারা এলাকায় পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।

সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার খবর বিভিন্ন সূত্রে পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ নিহতের বিষয়টি নিশ্চিত করেনি। আহত হয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। আশপাশের এলাকায় অগ্নিসংযোগ এবং পাহাড়ি-বাঙালি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। তবে সংঘর্ষের জন্য পাহাড়িদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী এবং একটি আঞ্চলিক রাজনৈতিক দলকে দায়ী করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ এ বিষয়ে মন্তব্য করেনি।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলা শহরে দ্বিতীয় দফার অবরোধ চলাকালে শহরের স্বনির্ভর, চেঙ্গী এস্কয়ার, নারিকেল বাগান ও মহাজনপাড়াসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুরের পর থেকে শহরের পরিস্থিতি অস্থির হয়ে ওঠে এবং বিকেলের মধ্যে তা একপ্রকার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেন। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির আওতায় নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে জনসমাগম ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়।

পরদিন রোববারও খাগড়াছড়ি শহর অনেকটা জনশূন্য ছিল। গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। প্রশাসনের টহল ও নজরদারিতে পুরো এলাকা ছিল চরম সতর্ক অবস্থায়।

এদিকে, ধর্ষণ মামলার মূল অভিযুক্ত চয়ন শীল নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে মামলার আরও দুই অজ্ঞাতনামা আসামির গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে খাগড়াছি জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও উপস্থিত ছিলেন।

সংঘাতের প্রভাবে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। জেলার অন্যান্য উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সাম্প্রতিক সহিংসতা এবং অবরোধের কারণে খাগড়াছির জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকেও ঘিরে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির অবনতি হলে সেখানে আটকে পড়া প্রায় ২ হাজার ১৪৭ জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সোমবার রাতে ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন