সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশশিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

জীবনের ঝুঁকিতে ফাইটাররা: কেমিক্যালের তথ্য গোপনে বাড়ছে প্রাণহানি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় ঝাঁপিয়ে পড়েন তারা—জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর এই যুদ্ধে বারবারই ফায়ার সার্ভিসের কর্মীরা পরিণত হচ্ছেন মৃত্যুর শিকার।

কারণ একটাই—ঘটনাস্থলে থাকা কেমিক্যাল বা দাহ্য পদার্থ সম্পর্কিত তথ্য গোপন করা। ফলে সঠিক প্রস্তুতি ছাড়া আগুন নিয়ন্ত্রণে গিয়ে বিস্ফোরণের কবলে পড়ে জীবন হারাচ্ছেন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪৯ জন ফায়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত এক দশকে মারা গেছেন ২৪ জন। আহত হয়েছেন আরও ৩৮৬ জন সদস্য।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ মৃত্যুই ঘটে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে, যেখানে আগুনের ধরন কিংবা বিস্ফোরণের সম্ভাব্যতা সম্পর্কে পূর্ব কোনো ধারণা থাকে না ফায়ার ফাইটারদের।

২০২২ সালের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৩ জন ফায়ার ফাইটারের মৃত্যু ছিল স্মরণকালের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সম্প্রতি, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর টঙ্গীর একটি কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন চার কর্মী। পরদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ। অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ‘‘আমাদের যথেষ্ট সরঞ্জাম থাকলেও, আগুন লাগার সময় গুদামে বা ভবনে কী ধরনের দ্রব্য আছে—সে তথ্য সময়মতো জানানো হয় না। ফলে আমাদের কর্মীরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিস্ফোরণের মুখে পড়ে যান।’’

তিনি আরও বলেন, ‘‘টঙ্গীর ঘটনায়ও গুদামে কী ছিল, তা কেউই জানাতে পারেনি। উত্তেজিত জনতা দ্রুত আগুন নেভানোর চাপ দিলে ফায়ার ফাইটাররা ভেতরে প্রবেশ করেন। সে সময় আগুন অনেকটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু হঠাৎই বিস্ফোরণ ঘটে।’’


অভিযোগ রয়েছে, অগ্নিকাণ্ডের সময় উত্তেজিত জনতা দ্রুত আগুন নেভাতে বলায় ফায়ার ফাইটাররা পর্যাপ্ত মূল্যায়ন ছাড়াই ভেতরে প্রবেশ করতে বাধ্য হন। শাহজাহান শিকদার বলেন, ‘‘তথ্য না থাকা এবং জনতার চাপ—দুটি মিলে এমন দুর্ঘটনা ঘটে। ডিফেন্সিভ কৌশল নিলে প্রাণহানি এড়ানো যেত।’’


ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘‘কেমিক্যাল সেফটি নিয়ে ব্যবসায়ী, মালিকপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের উদাসীনতা ভয়াবহ। প্রতিটি প্রতিষ্ঠানে সেফটি কমিটি, প্রশিক্ষণ, এমএসডিএস (Material Safety Data Sheet) থাকা বাধ্যতামূলক হওয়া উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘প্রথম সাড়াদানকারী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায় নিতে হবে। জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিত না হলে এমন মৃত্যুর মিছিল থামবে না।’’


বর্তমান নিয়ম অনুযায়ী, যে কোনো কেমিক্যাল কারখানার প্রবেশপথে বিপদসংকেত, কেমিক্যালের ধরন ও সতর্কীকরণ লেখা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয় না। শাহজাহান শিকদার বলেন, ‘‘বেশিরভাগ প্রতিষ্ঠান চোরাইভাবে ব্যবসা চালায়, ফলে এ নিয়ম মানে না। শুধু গার্মেন্টসে কিছুটা মানা হয়।’’


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মামা অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘‘প্রতিনিয়ত আহত-নিহতের খবর শুনি। কিন্তু কেউ যেন শুনছে না। যারা মানুষের জীবন বাঁচায়, তারা যদি বারবার মারা যায়, তাহলে মানুষকে বাঁচাবে কে?’’

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন