সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলের মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাবা ও তার ছেলে মারা গেছেন।

দুর্ঘটনার পাঁচ দিন পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ইলামপাড়া গ্রামের বাসিন্দা বশির মিয়া ও তার ছেলে রেদোয়ান আহমদ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শেভরনের ভূগর্ভস্থ একটি তেল-গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেয়। এতে তেল জাতীয় পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জয়তী নামের একটি পাহাড়ি ছড়ায় (খাল) পানিতে ভেসে ওঠে বিভিন্ন প্রজাতির মাছ।

মাছ ধরার উদ্দেশ্যে ওই রাতে বশির মিয়া তার ছেলে রেদোয়ানকে নিয়ে খালের কাছে গেলে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বাবা-ছেলে দুজনই অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তারা মারা যান।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন